shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

দেশে করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৭১৮

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জানুয়ারি ২০২১, ১৬:৫২

মহামারি করোনাভাইরাস

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭১৮ জন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭১৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ২০ জন। আরও ১৬ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮১৯ জন হয়েছে।

একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন হয়েছে। 

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসেবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।