shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

দেশে আরও ২১ কোভিড রোগীর মৃত্যু, শনাক্ত ৫৭৮

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জানুয়ারি ২০২১, ১৭:০৫

দেশে আরও ২১ কোভিড রোগীর মৃত্যু, শনাক্ত ৫৭৮

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৮৩ জনে। এছাড়া নতুন করে আরও ৫৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩ জনে।

শনিবার (১৬ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, গত এক দিনে আরও ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।