স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ জানুয়ারি ২০২১, ১৬:৫৩
চলতি মাসেই ভারত থেকে করোনার টিকা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাকসিনের প্রথম লট আসবে। এর মধ্যে ভারত সরকার কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে।
সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন ২৫-২৬ জানুয়ারিতে বাংলাদেশে আসবে। ভারত সরকার আমাদের কিছু টিকা উপহারস্বরূপ দেবে। সেটিও আমরা আশা করছি যে কোনও সময় চলে আসবে। এর পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে, যেমন– রাশিয়া, সানোফি, মডার্না, ফাইজারের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের কাছ থেকে টিকা আসবে।
জাহিদ মালেক বলেন, আমরা করোনা যেভাবে মোকাবেলা করতে পেরেছি, ঠিক সেভাবে করোনার ভ্যাকসিন প্রয়োগে সফল হব। ভ্যাকসিন দেওয়ার জন্য প্রায় ৪২ হাজার জনকে প্রশিক্ষিত করা হচ্ছে।
মন্ত্রী বলেন, মাস্ক একটা কার্যকর ব্যবস্থা এটি কেউ জানত না। আমরা ক্যাম্পেইন করেছি, সার্ভিস পেতে হলে মাস্ক পরতে হবে। নো মাস্ক নো সার্ভিস- পদক্ষেপ নিয়েছি। আমরা প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি– উনি আনন্দের সঙ্গে তা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে প্রাইভেট সেক্টরও ‘নো মাস্ক নো সার্ভিস’ চালু করেছে, যা খুব কার্যকর হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com