shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ট্রাভেল এজেন্সি বিল পাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ জানুয়ারি ২০২১, ১৭:০৮

ট্রাভেল এজেন্সি বিল পাস

বিদ্যমান আইনকে যুগোপযোগী করতে প্রয়োজনীয় সংশোধন করে সোমবার (২৫ জানুয়ারি) সংসদে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০২১ পাস করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে ট্রাভেল ব্যবসা বিশ্বায়নের উপযোগী করতে মালিকানা হস্তান্তর, বিদেশে শাখা স্থাপনের বিধান করা হয়েছে। বিলে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

এছাড়া এ ব্যবসায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিধি লংঘন ও অনিয়ম অথবা অপরাধের জন্য সুনির্দিষ্ট শাস্তির বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, মুজিবুল হক, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমীন ফারহানা ও স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।