shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

‘আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৩

আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে

বাংলাদেশ নিয়ে আল জাজিরার প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’-কে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদন ‘অপপ্রচার’৷

প্রতিবেদনটিতে তথ্যগত ত্রুটি আছে মন্তব্য করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

বুধবার (৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কে মোমেন এ কথা বলেন। 

তিনি বলেন, আল জাজিরা একটা ছবি দিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়ানো দুই ভাই প্রধানমন্ত্রীর বডিগার্ড। যেটি ডাহা মিথ্যা। উনার (প্রধানমন্ত্রী) কোনও বডিগার্ড নেই, নেতাকর্মীরাই তার বডিগার্ড। তাদের (আলজাজিরা) উচিত ক্ষমা চাওয়া। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলজাজিরার কাজই হচ্ছে মুসলিম দেশগুলোর দোষ খুঁজে বের করা। সেখানে অনেকে ফান্ডিং করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।