shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

‘দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:২১

‘দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে’

দেশের কিছু মানুষ ও একই সাথে বিদেশে থাকা কিছু ষড়যন্ত্রকারী মিলে দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনও কিছুতে না পেরে শেষ পর্যন্ত দেশের মানুষের জন্য সবচেয়ে জরুরি করোনা ভ্যাকসিন নিয়ে তারা একদিকে দেশে থেকে ষড়যন্ত্র করছে। এছাড়া বিদেশের মাটিতে বসেও বিদেশি টিভি চ্যানেল ব্যবহার করে মিথ্যা তথ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এই শক্তিকে দেশের স্বার্থ বিরোধী ষড়যন্ত্র করার আর কোনও সুযোগ দেয়া হবে না।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যা গুজবে মানুষ বিভ্রান্ত হচ্ছে না। কারণ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ৪ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা সুরক্ষা অ্যাপে দেড় লাখ মানুষ ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারে বিশ্বে বর্তমানে প্রতি মিনিটে ১৭ জন মানুষ মৃত্যুবরণ করছে এবং দিনকে দিন ক্যান্সার রোগটি ভয়ংকর রূপ নিচ্ছে। তামাকজাত দ্রব্যের কারণে, খাদ্যে ভেজাল মেশানো ও শারীরিক ব্যায়াম না করার ফলে মানুষের দেহে ক্যান্সার রোগ বৃদ্ধি পাচ্ছে।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, স্বাচিপ-এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।