হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩
জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে আল জাজিরার দাবি প্রত্যাখ্যান করেছে । সংস্থাটি বলছে, শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশ কন্টিজেন্টে বাংলাদেশের ইসরায়েলি যন্ত্র ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা "অল দ্য প্রাইম মিনিস্টার'স মেন " শিরোনামে বাংলাদেশকে নিয়ে ১ ফেব্রুয়ারি বিভ্রান্তিকর প্রামাণ্যচিত্র প্রকাশ করে । প্রতিবেদনটি নিয়ে বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানানোর পরও থামছে না বিদেশি টেলিভিশন চ্যানেলটির মিথ্যাচার।
এবার জাতিসংঘ বাংলাদেশের বিষয়ে আল জাজিরা টেলিভিশনের দেওয়া তথ্যের বিরোধিতা করল । ৪ ফেব্রুয়ারি নিউইয়র্কে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, আল জাজিরার প্রামাণ্যচিত্রে বাংলাদেশ যে ধরনের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কোনো কন্টিনজেন্টে এ রকম যন্ত্র ব্যবহারের প্রমাণ মেলেনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ইউনিফর্মড সদস্য রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে । প্রতিটি শান্তি মিশনে তাদের মোতায়েনে জাতিসংঘের সুনির্দিষ্ট নির্দেশনাগুলো বাংলাদেশের সঙ্গে চুক্তিতে উল্লেখ রয়েছে। আল জাজিরার প্রামাণ্যচিত্রে যে ধরনের ইলেকট্রনিক যন্ত্রের কথা উঠে এসেছে, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কন্টিনজেন্টে সে ধরনের কোনো যন্ত্র ব্যবহার করা হয় না।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com