স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৬
ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচিউদ্বোধনের পরপরই টিকা নিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী ও সচিব।
প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা মন্ত্রীদের মধ্যে প্রথমে নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
এছাড়া করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সচিবদের মধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।
(০৭ ফেব্রুয়ারি) রোববার রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে তারা করোনার টিকা নিয়েছেন। এদিন সকাল ১০ টাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে একযোগে টিকাদান শুরু হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com