shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

টিকা নিতে পারবেন ৪০ বছর বয়সীরা।

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫২

টিকা নিতে পারবেন ৪০ বছর বয়সীরা

৫৫ বছর থেকে কমিয়ে ৪০ বছর করা হচ্ছে করোনাভাইরাসের টিকার জন্য। যা সোমবার থেকে কার্যকর হবে নিবন্ধনের বয়সসীমা । 


এর ফলে নিবন্ধন করতে পারবেন  ৪০ বছর বয়সীরাও করোনার টিকা নেওয়ার জন্য ।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা শিথিলের জন্য অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন,মাননীয় প্রধানমন্ত্রী  টিকা নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, এটি আজকে থেকেই কার্যকর হয়েছে।

তিনি আরো জানান, করোনার টিকা নিতে সাধারণ নাগরিক শ্রেণিতে ন্যূনতম বয়সসীমা ৫৫  থেকে কমিয়ে ৪০ বছর করা হচ্ছে।

এর আগে সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই ৫৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং  সুরক্ষা প্ল্যাটফরমের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন। 

গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয়   প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ওই দিনই সুরক্ষা প্ল্যাটফরমের ওয়েব অ্যাপ্লিকেশনে নিবন্ধন শুরু হয়।

তবে প্রথমে প্রাথমিকভাবে নিবন্ধন করার সুযোগ রাখা হয়েছিল ১৯টি শ্রেণিতে। এর মধ্যে একটি শ্রেণি ছিল  ৫৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য।।

বাকি ১৮টি শ্রেণিতে আছেন অনুমোদিত সব বেসরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী; সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী;  বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা; প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তা-কর্মচারী;  সামরিক ও আধাসামরিক প্রতিরক্ষা বাহিনী, সম্মুখসারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য;রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ের কর্মীরা।

এ ছাড়া রয়েছেন সম্মুখসারির গণমাধ্যমকর্মী;  সিটি করপোরেশন ও পৌরসভার সম্মুখসারির কর্মকর্তা-কর্মচারী; নির্বাচিত জনপ্রতিনিধি; বিদ্যুৎ, পানি, গ্যাস,ধর্মীর প্রতিনিধি (সব ধর্ম); মৃতদেহ সৎকারে নিয়োজিত ব্যক্তি; পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার সম্মুখসারির কর্মী; রেলস্টেশন, বিমানবন্দর ও নৌবন্দরের কর্মকর্তা-কর্মচারী; জেলা ও উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক কর্মী ও প্রবাসী অদক্ষ শ্রমিক এবং জাতীয় দলের খেলোয়াড়রা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।