shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

বিএনপি’র পক্ষ থেকে ৩ হাজার মাস্ক বিতরণ করা হয় মাগুরায়

  রক্সী খান ,মাগুরা প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২২

বিএনপি’র পক্ষ থেকে ৩ হাজার মাস্ক বিতরণ করা হয় মাগুরায়

করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে আজ মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে চৌরঙ্গী হয়ে কলেজ রোডে পথচারী, সাধারণ দোকানী ও মানুষের মাঝে মাগুরায় বিএনপি’র পক্ষ থেকে ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়। 
 

 এর আগে মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান ও আরজু সিদ্দিকীর হাতে পাঁচ শতাধিক মাস্ক তুলে দেন সংরক্ষিত আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন, 
 আহবায়ক আলী আহমেদ,যুগ্ম-সম্পাদক খান ইমাম সুজা, সিনিয়র যুগ্ম-সম্পাদক আহসান হাবীব কিশোর,  আলমগীর হোসেন,  যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ ,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমপ্রমুখ। এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলির নিজ উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।

এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে করোনা মহাদূর্যোগে বিএনপি’র পক্ষ থেকে জনসচেতনতামূলক কর্মসূচী চলছে দেশব্যাপী। তারই ধারাবাহিকতায় মাগুরাতে এ কর্মসূচী পালন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।