shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

পদ্মা সেতুকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে: সেতুমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪১

পদ্মা সেতুকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে

আজ ১০ ফেব্রুয়ারি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন,পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে আগামী বছর (২০২২ সাল) জুনের মধ্যেই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে । 

তিনি বলেন, কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে ‘স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির  কারণে যা সত্য নয়। চলমান কাজের ধারাবাহিকতায় সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে আগামী বছর (২০২২ সাল) জুনের মধ্যেই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে । 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন- ‘বিআরটিসির’ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। 

 সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,সেতুর সকল ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য আগামী বছরের (২০২২) এর জুন পর্যন্ত।  ‘যদি কোন মেরামতের প্রয়োজনই হয় সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে।  আশা করছি ২০২২ এর আগেই সকল ফিজিক্যাল ওয়ার্ক শেষ হয়ে যাবে।’


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। বিআরটিসির লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখতে হবে। বিআরটিসিকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরো কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে 
 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনার টিকা দেওয়া প্রসঙ্গে বলেন, জণগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় রেজিষ্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে। যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করছে তাদের সকল অপচেষ্টা আবারো ব্যর্থ হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।