স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৬
যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৯ জন নিহত হয়েছেন।অন্তত ১৫ জন আহত হয়েছেন ।
বুধবার বেলা ৩টার দিকে উপজেলার বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ , একজন শিশু ও ২ জন নারী রয়েছেন। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে তদের নাম-পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বুধবার বিকাল ৩টার দিকে যশোরগামী ট্রাকের সঙ্গে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার উপর উল্টে যায় যাত্রীবাহী বাসটি ।
এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে যাত্রীবাহী বাস থেকে । এ সময় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত প্রায় সকলকেই উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪/৫ জনের অবস্থা খুবেই আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com