shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মিয়ানমারের সেনাবাহিনীর হুঁশিয়ারি :বাড়ি চলে যান, নইলে সেনা অ্যাকশন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯

মিয়ানমারের সেনাবাহিনীর হুঁশিয়ারি :বাড়ি চলে যান, নইলে সেনা অ্যাকশন

বিক্ষোভকারীরা মিয়ানমারের সেনাবাহিনী বিক্ষোভ বন্ধের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

আজ (সোমবার) মিয়ানমারের  সেনাবাহিনী বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছে, 'আপনারা বাড়ি চলে যান, না হলে সেনাবাহিনীর  সাথে মোকাবিলা করতে হবে।

এই ঘোষণার কিছুক্ষণ আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। তবে আজ টানা তৃতীয় দিনে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভকারীদের ভিড় আরও বেড়েছে।

লাখ লাখ বিক্ষোভকারী আজ সকালে রাজধানী নেপিদোতে সমবেত করেন । অন্যান্য শহর গুলোতেও  বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়ে  তারা সেনাশাসনের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে । এর ফলে যুক্ত হয়েছে দেশজুড়ে ধর্মঘটের ডাক.

 জনগণের সঙ্গে যোগ দেওয়ার জন্য দাঙ্গা পুলিশকে আহ্বান জানায় বিক্ষোভকারীরা । এর আগে পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে ।

আজকের ধর্মঘটে যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার  হাজার হাজার মানুষ  ও  শ্রমিকেরাও। বিক্ষোভকারী জড়ো হয় ইয়াঙ্গুন আর মান্দালয় শহরেও।  

গত ১ ফেব্রুয়ারি ভোরে দেশটির সামরিক বাহিনী  মিয়ানমারের ক্ষমতা দখল করে । এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করা হয় ।

অপরদিকে মিয়ানমারে  সু চি সমর্থকরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সেনা অভ্যুত্থানের প্রতিবাদে । গত কয়েক দিন ধরে টানা বিক্ষোভ করছে জনতা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।