হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৮
রিপাবলিকান দলের চার জন দীর্ঘ সময়ের সিনেটর তাঁদের পদে আর লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ।
এতে করে নতুন করে আসন লাভের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে ডেমোক্রেট পার্টির সামনে আগামী ২০২২ সালের মিডটার্ম নির্বাচনে সিনেটে।
আ্যলাবামার দীর্ঘকালীন ৬ বারের সিনেটর রিপাবলিকান রিচার্ড শেলবি ২০২২ সালে তাঁর অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।শেলবি প্রথম ১৯৮৬ সালে সিনেটে একজন ডেমোক্রেট হিসেবে নির্বাচিত হন। তিনি ৪২ বছর কংগ্রেসে আইনপ্রণেতা হিসাবে কাজ করেছেন। রিপাবলিকান পার্টিতে যোগদান করেন ১৯৯৪ সালে তিনি দল পরিবর্তন করে । তাঁর বয়স এখন ৮৬ বছর। তিনি মার্কিন সিনেটে বহু গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও অবসরে যাচ্ছেন নর্থ ক্যারোলিনার ২০০৫ সাল থেকে সিনেটর রিচার্ড বার, পেনসেলভেনিয়ার ২০১১ সাল থেকে নেতৃত্ব দেওয়া পেট টমি ও একই সময় থেকে ওহায়োর নেতৃত্ব দানকারী সিনেটর রব পোর্টম্যান। আসছে মিডটার্ম নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন তাঁরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com