স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৮
ঢাকা, ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে আনসার বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপির প্রতিটি সদস্যকে অনুরোধ করবো প্রতিটি মানুষ যাতে এই টিকাটা নেয়, সেটা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘অনেকে সুই ফোঁটাতেও ভয় পায় । সে ব্যাপারে আমরা পদক্ষেপটা নিয়েছি কাজেই তারা যেন রোগাক্রান্ত না হয় সেখানে আপনাদের সহযোগিতা চাই ।
শেখ হাসিনা আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন , ‘আপনারাও গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করবেন যেন। এই মাহামারী হাত থেকে বাংলাদেশের মানুষ যেন মুক্তি পেতে পারে।
প্রধানমন্ত্রী আজ সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১ তম জাতীয় সমাবেশ উপলক্ষে এই কথা বলেন ।
শেখ হাসিনা বলেন, যেসব ডিজিটাল সেন্টার করেছে সেখানে গিয়েই সকলে টিকাদানের জন্য নিবন্ধন করতে পারবেন। তিনি সকল কেই আহ্বান জানান যেন সেখানে গিয়ে নিজে এবং পরিবারের সকলে টিকা নেয় তা নিশ্চিত করার জন্য ।
প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত আনসার বাহিনীর মোট ১৯ জন সদস্য মৃত্যুবরণ করেছেন করোনা মোকাবিলায় দায়িত্ব পালন করতে গিয়ে । তিনি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ,আসনার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন অনুষ্ঠানে বি বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে ‘সেবা’ ও ‘সাহসিকতা’ পদক প্রদান করা হয় ১৪০ জন আনসার ও ভিডিপি সদস্যকে তাদের সাহসিকতা ও বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com