shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

জো বাইডেনকে হত‌্যার হুমকি

  হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭

জো বাইডেনকে হত‌্যার হুমকিদাতা কারাগারে

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত‌্যার হুমকিদাতা ডেভিড কাইল রিভসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)এ  তথ‌্য জানা গেছে ফেডারেল আদালতে জমা দেওয়া মামলার নথি থেকে ।  বলা হয়, ২৭ বছর বয়সী রিভসকে 
 গত ৫ ফেব্রুয়ারি নর্থ ক্যারোলিনা থেকে গ্রেপ্তার করা হয়।

সরকারি আইনজীবীরা জানান, ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রিভস বেশ কয়েক বার ফোন করেন হোয়াইট হাউজে  । এসময় তিনি প্রেসিডেন্ট বাইডেন এবং আরও কয়েকজনকে হত্যার হুমকি দেন। 

একটি ফোন কলে রিভস জানান, তিনি সবাইকে ‘মাথা কেটে’   হত্যা করবেন । বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনায় ফেডারেল কোর্টে রিভসকে হাজির করা হয়। আদালত রিভসকে কাস্টডিতে রাখার নির্দেশ দেন। 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হত্যার হুমকি দিয়ে কেউ অভিযুক্ত প্রমাণিত হলে তাকে আড়াই লাখ ডলার জরিমানা করা হয় অথবা  পাঁচ বছরের কারাদণ্ড হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।