স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ এপ্রিল ২০২১, ১৫:১০
কঠোর লকডাউনের খবরে ঢাকা ছাড়ছেন নিম্ন আয়ের মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বাস টার্মিনালে মিলছে ভাড়ায় প্রাইভেটকার। এদিকে ট্রাকে গাদাগাদি করে গন্তব্যে ছুটছেন নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, জীবন-জীবিকার তাগিদে ঢাকায় এলেও অনিশ্চয়তা নিয়ে আবার ফিরে যাচ্ছেন গ্রামে।
যারা ঢাকা ছাড়ছে তারা বলেন, ট্রাক দিয়ে যাব তবে ভাড়া অনেক চায়। সামনের লকডাউনে নাকি গাড়িও চলতে দেবে না। তাই কোন উপায় না পেয়ে বাড়ি চলে যাচ্ছি।
জটলা দেখলে মনে হবে ঈদের ছুটিতে বাড়ি ফেরার তাড়া। শত শত মানুষের ভিড়। এদের কেউ দিনমজুর, কেউ রিকশাচালক, আবার কেউ নির্মাণশ্রমিক। প্রায় সবার গন্তব্য উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। দূরপাল্লার যান চলাচল বন্ধ তাই শেষ ভরসা পণ্যবাহী ট্রাক।
ট্রাক চালকরাও সুযোগ বুঝে চড়া দাম হাঁকছেন।
একই চিত্র গাবতলী বাস টার্মিনালে। স্বাভাবিক সময়ে সরগরম থাকলেও সরাসরি বাস টার্মিনালের ভেতরে দাঁড়িয়ে আছে। তাই অপেক্ষারত যাত্রীদের যেতে হবে ভাড়ায় চালিত প্রাইভেটকারে।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় (১৪ এপ্রিল) বুধবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এখন পর্যন্ত সরকারের ঘোষণা অনুযায়ী কারখানা খোলা থাকলেও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে স্বাভাবিক চলাচল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com