স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ এপ্রিল ২০২১, ১৫:২৩
সৌদি আরবের আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে রমজান মাস। আরবী তারিখের হিসাব নিরিখে বুধবার থেকে বাংলাদেশে রোজা শুরু হওয়ার কথা।
তাও অবশ্য নির্ধারণ হবে চাঁদ দেখার উপর ভিত্তি করে। আগামী চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যৌক্তিক খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর।
সোমবার (১২ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। বেধে দেওয়া মূল্য অনুসারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা, চিনি ৬৭ টাকা এবং সয়াবিন তেল লিটারে ১৩৯ টাকা দরে বিক্রি করতে হবে বলে জানা গেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com