shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

করোনাঝুঁকিতে বাড়ি ফিরছে মানুষ, নেই স্বাস্থ্যবিধির বালাই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ এপ্রিল ২০২১, ১৫:৫৬

করোনাঝুঁকিতে বাড়ি ফিরছে মানুষ, নেই স্বাস্থ্যবিধির বালাই

করোনা মহামারীর বিস্তার ঠেকাতে ৫ এপ্রিল এক সপ্তাহের লকডাউন দেয় সরকার। কিন্তু বিধিনিষেধ মানতে ঢিলেঢালাভাব, আর নিয়ম মানাতে কড়াকড়ির অভাবে পরিস্থিতির খুব একটা হেরফের হয়নি।

এমন বাস্তবতায় আবারও ৮ দিনের কঠোর বিধিনিষেধ দিলো সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ দফা নির্দেশনায় বলা হয়েছে; ১৪ এপ্রিল থেকে শিল্প-কারখানা চালু থাকলেও বন্ধ থাকবে; সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমল। চলবে না যানবাহনও।

লকডাউনে টিকা গ্রহণ ও জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে খোলা থাকবে কাঁচাবাজার। রমজানে তারাবি ও জুমার নামাজের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ধর্ম মন্ত্রণালয়। ধানকাটার শ্রমিকের চলাচল নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন।

কঠোর লকডাউন ঘোষণায় গত কয়েকদিন ধরেই রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। তবে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। দূরপাল্লার পরিবহন বন্ধ, তাই বাড়ির পথে ছুটে চলা মানুষের ভরসা ছিলো লোকাল বাস, ট্রাক, লেগুনা, মোটরসাইকেলসহ নানা যান। তবে কোথাও ছিলো না স্বাস্থ্যবিধির বালাই। ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইলসহ অন্যান্য মহাসড়কেও সারাদিনই ঘরমুখো মানুষের চাপ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।