shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

সর্বাত্মক লকডাউনে সড়ক সংস্কার কাজ চলবে: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ এপ্রিল ২০২১, ১৬:০৭

ওবায়দুল কাদের

১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনে দেশের সড়ক-মহাসড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে। তাই এই সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

এসময় ঢাকা-কক্সবাজার সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ সবচেয়ে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন প্রকল্প নিয়ে তিনি বলেন দীর্ঘদিন এর কাজ ঝুঁলে থাকলেও সম্প্রতি গতি পেয়েছে।

সামনে শুকনো মৌসুমে এলেই যেন কাজ শুরু করা যায় সেজন্য পরিকল্পনাধীন প্রকল্পগুলোর পেপার ওয়ার্ক এখনই শেষ করার নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

মানুষর জীবনের সুরক্ষার স্বার্থে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই দেশে সংক্রমণ রোধে শেখ হাসিনা সরকার সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।