shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

মানুষের জীবন বাঁচাতেই কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ এপ্রিল ২০২১, ২১:৩৫

প্রধানমন্ত্রী

করোনায় পরিবর্তিত পরিস্থিতিতে দুয়ারে এসেছে পয়লা বৈশাখ। বাংলা নতুন বছর উপলক্ষ্যে মঙ্গলবার গণভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানান সরকার প্রধান।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংক্রমণ বাড়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে।

সরকার সচেতন আছে জানিয়ে বিপদে মানুষের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের পাশে আছে সরকার আছে ও থাকবে।

শেখ হাসিনা বলেন, বাঙালি বীরের জাতি, করোনা দুর্যোগ মোকাবেলা করেও জয় আসবেই। শুভেচ্ছা বক্তব্য সকলকে আহবান জানান নিরাপদ থাকার।

এরই মধ্যে ৫৬ লাখ মানুষকে ভ্যাক্সিনের প্রথম ডোজ দেয়া হয়েছে উল্লেখ করে, দেশের সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।