shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

'কঠোর লকডাউন' আরও এক সপ্তাহ বাড়ল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ এপ্রিল ২০২১, ১৩:৫৭

'কঠোর লকডাউন'

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবদের বৈঠকে এ সিদ্বান্ত নেয়া হয়।

এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জীবন-জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা চলছে।

এর আগে লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এছাড়া ধীরে ধীরে লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনা প্রস্তুত রাখারও পরামর্শ দেয়া হয়।

এর আগে সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ শুরু হয়। ১১ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও এই বিধিনিষেধ চলে ১৩ এপ্রিল পর্যন্ত।

এরপর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার, যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।