shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

করোনায় সর্বোচ্চ রেকর্ড ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ এপ্রিল ২০২১, ১৭:০৭

করোনায় সর্বোচ্চ রেকর্ড

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৪ হাজার ২৭১ জনকে নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।