ফরিদপুর প্রতিনিধি ২১ এপ্রিল ২০২১, ১৬:১৯
অন্যন্য নজীর স্থাপণ করে সাড়া ফেলেছেন ফরিদপুর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক এর পরামর্শে কেন্দ্রীয় কমর্সুচীর অংশ হিসেবে ইফতার বিতরণী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ফরিদপুর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
রমজান শুরুর পর থেকে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে তাদের এই ইফতার বিতরণ কাযর্ক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, ফরিদপুর জেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি ও ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কাবুল খান।
দেশের দক্ষিণাঞ্চলের সেরা বিদ্যাপিঠ রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের (রুকসু) সাবেক ভিপি-জিএস এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তৌফিক হোসেন পুচ্চি সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন।
এই ইফতার বিতরণী কর্মসূচিতে আরো অংশ নিচ্ছেন, জেলা ছাএলীগের সাবেক সহ-সম্পাদক ও রুকসুর সাবেক বার্ষিকী সম্পাদক শওকত হোসেন বাবু, ছাএলীগের সাবেক সদস্য রুকসুর সাবেক কমনরুম সম্পাদক আনন্দ কুমার সাহা, রুকসুর সাবেক জি এস রাসেদুজ্জামান রেসাদ, জেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি রুকসুর সাবেক ধর্ম সম্পাদক দেবাষিস সরকার বাবু, জেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হোসেন, জেলা ছাএলীগের সাবেক সহ সম্পাদক বর্তমান প্রজন্মলীগের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, ফরিদপুর পলিটেকনিক কলেজের সাবেক ছাএলীগ সভাপতি জাফর ইকবাল, ফরিদপুর জেলা ছাএলীগের সাবেক সদস্য প্লাবন হাসান, সাবেক ছাএলীগ নেতা খন্দকার তন্ময়সহ এরশাদ ও বিএনপি-জামায়াত বিরোধী আন্দোলনের বিভিন্নস্তরের নেতাকর্মিরা। তাদের এই কর্মসূচিকে জেলার সর্বস্তরের মানুষ প্রশংসা করছে।
তুলনামূলক দরিদ্র জনপদ ফরিদপুরের বিভিন্নস্থানে করনাকালিন সময় এবং লকডাউনের কারনে কাজকর্ম হারিয়ে অনেকেই নি:স্ব হয়ে পড়েছেন। এ অবস্থায় এধরনের উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন। শহরের প্রাণকেন্দ্র জনতা ব্যাংকের মোড়ে এর উদ্বোধন করা হলেও প্রতিদিন জেলা প্রেসক্লাব, জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে, স্টেশন রোড, টেপাখোলাসহ জেলার বিভিন্নস্থানে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন পুচ্চি। রমজানের শেষ দিন পর্যন্ত দুঃস্হ ও অসহায় মানুষের মাঝে ইফতার দেয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com