স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২২ এপ্রিল ২০২১, ০২:৩১
লকডাউনে প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া দেশে না আসার অনুরোধ জানানো হয়েছে। এ লক্ষ্যে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনাও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সরকার। তবে লকডাউনের মধ্যেও বিশেষ ফ্লাইটে বিদেশ থেকে প্রবাসীরা দেশে ফিরতে চাইছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার পর মিশনগুলোও সে অনুযায়ী পদক্ষেপ নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের সৌদি
আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার প্রভৃতি দেশ জরুরিভাবে প্রবাসীদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে।
কাতারের বাংলাদেশ দূতাবাস লকডাউনে প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাতার মিশন প্রবাসীদের উদ্দেশে বলেছে, জরুরি প্রয়োজন ছাড়া কাতারে বসবাসরত বাংলাদেশের নাগরিকসহ সবাইকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। আর এ সময়ের মধ্যে বাংলাদেশে গেলে ৭২ ঘণ্টা আগে কোভিড টেস্ট নেগেটিভ রিপোর্ট, ঢাকা ফিরলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে আবুধাবির বাংলাদেশ মিশনও প্রবাসীদের জন্য একই ধরনের নির্দেশনা দিয়েছে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় সে দেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেছে, লকডাউনে শুধু জরুরি প্রয়োজনে দেশে ফেরা যাবে। তবে দেশে ফিরতে আগ্রহীদের কোভিড নেগেটিভ সনদ, দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com