shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

টিকা পেতে ৩ দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ এপ্রিল ২০২১, ১৫:৫২

স্বাস্থ্যমন্ত্রী

ভারতের করোনা টিকা পাওয়ার অনিশ্চয়তায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোর আইসিইউতে থাকা প্রতিটি করোনারোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা। আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা।

করোনা রোগীর জন্য সেবা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকায় করোনা রোগীর জন্য আড়াই হাজার বেড ছিল। এখন সাত হাজার বেড আছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি। প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও করোনা চিকিৎসা হচ্ছে।’

এছাড়া জাতীয় বিশেষজ্ঞ কমিটি রাশিয়ার টিকা ‘স্পুটনিক ফাইভ’ বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ব্রিফিংয়ে অক্সিজেন নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানান জাহিদ মালেক। তিনি জানান, ছোট ছোট অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা করছে সরকার। তবে করোনা রোগী কয়েকগুণ বেড়ে গেলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘টিকার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।