স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ এপ্রিল ২০২১, ১৬:০৪
ঈদ সামনে রেখে মার্কেট খোলা রাখার সময় বাড়ালেও তেমন আনাগোনা নেই ক্রেতাদের। বেচাবিক্রি চলছে স্বল্প পরিসরে। কেউ কেউ মার্কেটে এলেও সন্তুষ্ট নন পণ্যের দাম নিয়ে। মার্কেট সংলগ্ন সড়কগুলোতেও নেই যানবাহনের চাপ।
রাজধানীর নিউমার্কেট এলাকা লকডাউনের মাঝে শপিং মল খুলে দেয়ার দ্বিতীয় দিনে সন্ধ্যার চিত্র এটি।
প্রথম দিন বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা থাকলেও সোমবার সেটি বাড়ানো হয় রাত ৯টা পর্যন্ত। সময় বাড়ালেও নেই তেমন কোন লোক সমাগম। ইফতারির পর আশেপাশের সবগুলো মার্কেটের দৃশ্যই এক।
মার্কেট সংলগ্ন সড়কগুলোও বেশ ফাঁকা। ভেতরে পণ্যের পসরা নিয়ে বিক্রেতাদের দীর্ঘ অপেক্ষা আর অলস সময় কাটানোর মাঝেই চলছে স্বল্প বেচাবিক্রি।
এদিকে করোনা ঝুঁকির মাঝেই নিজের কিংবা আপনজনের শখ পূরণে মার্কেটে আসছেন কেউ কেউ। দাম নিয়েও সন্তুষ্ট নন তারা।
মঙ্গলবার থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com