shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

লকডাউন বাড়ল ৫ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ এপ্রিল ২০২১, ১৪:০১

লকডাউন বাড়ল ৫ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

চলমান লকডাউন ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী ৫ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। কিন্তু বন্ধ থাকবে গণপরিবহন চলাচল।

বুধবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। এর আগে সোমবার (২৬ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন লকডাউন বাড়ানোর ঘোষণা দেন।

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান লকডাউন এ নিয়ে তৃতীয় দফায় বাড়ানো হলো।

তার আগে বলা হয়েছিল, আগামী ২৮ এপ্রিল বুধবারের পর আর লকডাউন থাকবে না। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস।

তবে লকডাউন থাকায় চালু হবে না গণপরিবহন। প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, সামনে লকডাউন সেভাবে আর বাড়বে না। তবে তখন জীবনযাত্রার বিষয়ে দিক-নির্দেশনার দিয়ে আগামী ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে। গণপরিবহন চালু বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। চালু হলেও তো স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। যেভাবে আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেভাবে খুলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।