স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ এপ্রিল ২০২১, ১৩:১১
হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আগাম জামিন শুনানি কার্যক্রম। ফলে আজ হচ্ছে না আলোচিত মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের আগাম জামিন শুনানি।
বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটির শুনানি হওয়ার কথা ছিলো। এর আগে সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেন ঢাকা মহানগর হাকিম আদালত।
সোমবার সন্ধ্যায় গুলশান ২ এর ১২০ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের ওই তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে রাত দেড়টার দিকে গুলশান থানায় মামলা করেন ওই তরুনীর বোন নুসরাত জাহান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com