shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

মহামারি প্রতিরোধে বিশ্বের সাথে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ এপ্রিল ২০২১, ২২:৩২

প্রধানমন্ত্রী

ভবিষ্যতে করোনার মতো মহামারি মোকাবেলায় প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে কার্যকর অ্যন্টিবায়োটিকের প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। জীবাণুঘটিত মহামারি রুখতে ৫ দফা কর্মপরিকল্পনাও তুলে ধরেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের এন্টি মাইক্রোবিলায় রেজিসটেন্স বিষয়ক উচ্চ পর্যায়ের সংলাপে ভবিষ্যত মহামারি মোকাযেলায় অন্য দেশ গুলোর সাথে বাংলাদেশ এক হয়ে কাজ করবে বলেও মত দেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম সেশন আজকের সংলাপের বিষয় ছিলো এন্টি মাইক্রোবিয়াল রেজিস্টেন্স। সংলাপে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি বলেন, করোনার মতো জীবাণুরোধে ব্যর্থ হলে হুমকির মুখে পড়বে বিশ্ব খাদ্য নিরাপত্তা। আগামী তিন দশকে প্রতি বছর লাখো মানুষের জীবন হুমকিতে পড়ার আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকারের ৬ বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

তবে, ভবিষ্যত মহামারি ঠেকাতে বিশ্বব্যাপী রাজনৈতিক প্রতিশ্রুতি ও অংশীদারত্ব বাস্তবায়নের তাগিদ দেন শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।