shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

মামুনুলের বিরুদ্ধে কথিত স্ত্রীর ধর্ষণ মামলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ এপ্রিল ২০২১, ১৫:০৪

মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা

হেফাজত নেতা মামুনুলের নামে এবার মামলা করলো কথিত স্ত্রী জান্নাত আর ঝর্ণা। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় এ মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, ঝর্নাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণ করেছে মামুনুল।

গ্রেফতার হেফাজত নেতা মামুনুল হক সমালোনা ও আলোচনার মূল খোরাক। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা রয়েছে নাশকতাসহ চুরি ও হত্যা চেষ্টার। এবার যোগ হলো ধর্ষণ মামলা।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে মামুনুল ও ঝর্ণাকে একসাথে পায় আইনশৃঙ্খলা বাহিনী। যদিও তখন মামুনুল বলেছিলো ঝর্না তার দ্বিতীয় স্ত্রী। ২৭ দিন পর সেই ঝর্ণায়-ই এবার হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে ধর্ষন মামলা করলেন।

শুক্রবার সকালে নারায়নগঞ্জের সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়েছে ঝর্ণাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণ করেছে মামুনুল।

মামুনুল বর্তমানে একটি মামলায় পুলিশের রিমান্ডে আছেন। নারায়ণগঞ্জ পুলিশ সুপার জানান, এ মামলায়ও প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাবেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।