shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ১৭৭ জন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ এপ্রিল ২০২১, ১৬:২৬

করোনা

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনা ভাইরাসে দেশে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৭  জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৭৭ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, এ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ  ৮১ হাজার ৪২৬ জন।

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশে করোনায় ৮৮ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ২ হাজার ৩৪১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।