shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

কথিত সাংবাদিক শাপলা ও তার স্বামী ফেনসিডিলসহ আটক

  হিলি প্রতিনিধি ০১ মে ২০২১, ১৭:১০

হিলি

দিনাজপুরে ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ কথিত নারী সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি ও তার স্বামীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

শনিবার (১লা মে) সকালে উপজেলার বলাহার বাজার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন। 

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এসময় হিলি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাবার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়। তারা গাড়িটি না থামিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে ব্যাগে মোড়ানো ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

তাদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।