shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

লকডাউন বাড়ছে ১৬ মে পর্যন্ত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ মে ২০২১, ১৪:৪৮

লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

খন্দকার আনোয়ারুল জানান, সরকার ঘোষিত চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। তবে এই সময়ে জেলার মধ্যে গণপরিবহন চলবে। কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকবে। এ ছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

এর আগে আজ সোমবার (৩ মে) সকালে ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও  বিআরটিসি'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের জানিয়েছেন, 'আগামী ৬ মে থেকে ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় সরকার শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তাভাবনা করছে। তবে জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না।'

সিটির ক্ষেত্রেও সিটি পরিবহন সিটিরন  বাইরে যেতে পারবে না বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের আরো বলেন, 'ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোন গাড়ী ঢাকা জেলার সীমারেখার বাইরে যেতে পারবে না।' তিনি পরিবহনগুলোকে অবশ্যই অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় চলতে হবে বলে জানান। তিনি বলেন, 'অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না,পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার বাধ্যতামূলক করতে হবে এবং প্রতি ট্রিপে গাড়ি জীবানুমুক্ত করাও বাধ্যতামূলক হতে হবে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।