স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ মে ২০২১, ১৪:৪৪
সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনা মোকাবিলায় বিএনপিকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই এই মূহুর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উল্লেখ করে ওবায়দুল কাদের এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করার আহবান জানান।
বৃহস্পতিবার (৬ মে) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
৭৫ পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় যা করছে জনগণও তা ভালো করে জানে। ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে কোনভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি করোনা মোকাবেলায় মাস্ককে সবচেয়ে বড় অস্ত্র মনে করে বলেন, তাই সবাইকে শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে এবং দলের নেতাকর্মীদের সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আঘাত আসতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে, তাই যতই সীমাবদ্ধতা থাকনা কেন সবাইকে সতর্ক থাকতে হবে।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে এসময় ধানমন্ডি প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া। সুলতানা,উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com