shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ সিদ্ধান্ত হচ্ছে না: আইনমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ মে ২০২১, ১৮:১৮

আইনমন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার বিষয়ে আজ সিদ্ধান্ত হচ্ছে না। বৃহস্পতিবার (৬ মে) বিকালে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুত জানিয়ে দেয়া হবে।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদন পেয়েছে আইন মন্ত্রণালয়।

দুপুরে আনিসুল হক তার গুলশানের বাসায় সাংবাদিকদের জানান, বিষয়টি মানবিকভাবেই বিবেচনা করবে সরকার। খতিয়ে দেখা হচ্ছে সব দিক।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সহানুভূতিশীল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে দুপুরে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব। আশা করেন, মানবিক বিবেচনায় সরকার, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।