shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

খালেদা জিয়ার জন্য সারাদেশে আজ বিএনপির দোয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ মে ২০২১, ১৪:৪৫

খালেদা জিয়ার জন্য সারাদেশে আজ বিএনপির দোয়া

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ শুক্রবার (০৭ মে) বাদ জুমা সারা দেশের মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা করবে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। সারা দেশে সব মসজিদ, বিভিন্ন প্রার্থনালয় যেগুলো আছে অন্যান্য ধর্মের, সেগুলোয় আমাদের সব ইউনিট খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান ও প্রার্থনা করবেন।

গত ১১ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে খালেদা জিয়ার। দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ রিপোর্ট আসে বিএনপি নেত্রীর। শ্বাসকষ্ট ও করোনা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় তিনি এখন এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।