shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

সলঙ্গায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

  সিরাজগঞ্জ প্রতিনিধি ০৮ মে ২০২১, ১৯:৩১

সিরাজগঞ্জ

করোনারক্রান্তিকালে শ্রমিক সংকটে পড়া অসহায় দরিদ্র প্রান্তীক কৃষকের কথা চিন্তা করে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি মোতাবেক সিরাজগঞ্জ সলঙ্গা থানার সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কৃষকের ধানকেটে দিলো যুবলীগ নেতৃবৃন্দ।

শনিবার (৮ মে) বেলা ১২টার দিকে সলঙ্গা সদর ইউনিয়ন যুবলীগ উদ্যোগে, আবু সাইদ নামের এক প্রান্তীক কৃষকের প্রায় ২ বিঘা ফসলি জমির ধান কেটে দিলেন সলঙ্গা সদর ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ। কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি মোতাবেক এ কর্মসূচি গ্রহন করে তারা।

এসময় উপস্হিত ছিলেন- সলঙ্গা থানা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সহ-সভাপতি ফনি ভূষণ পোদ্দার, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, সলঙ্গা থানা আওয়ামীলীগ এর সদস্য ও হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান হেদায়তুল আলম আলম রেজা, সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন বাদশা, সম্পাদক শহিদুল ইসলাম, সলঙ্গা থানা যুবলীগ এর যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হক সহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেত্রীবৃন্দ।

সলঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম এর পরিচালনায়, ধান কাটার উদ্বোধন করেন- সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক  একরামুল হক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।