shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবৃতি

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ০৯ মে ২০২১, ১৩:৩৫

যুক্তরাষ্ট্র

ইতিহাসে ৭ মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে দিনটি স্মরণীয়। ২০০৭ সালের ৭ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে বাংলাদেশে ফিরে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। কিন্তু সাহসী শেখ হাসিনা তৎকালীন সরকারের বেআইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা দেন। অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে বিশ্বব্যাপী।

স্বদেশ প্রত্যাবর্তনে শেখ হাসিনার ঐকান্তিক দৃঢ়তা, সাহস ও গণতন্ত্রকামী প্রবাসী ও দেশবাসীর চাপে তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। ৭ মে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরে গেলে লাখো জনতা তাঁকে সাদর অভ্যর্থনা জানায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে ফলে দেশে গণতন্ত্র ভিওি পেয়েছিল। ৭ মে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও আন্দোলনের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। ৭ মে কে স্বরণ রাখার জন্য আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীসহ সকলের স্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেত্রীবৃন্দ। 

বিবৃতিদাতারা হলেন- বাকসু’র সাবেক জিএস ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, আওয়ামী লীগনেতা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান চেীধুরী, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা মুন্সি বসির ঊদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাংবাদিক হেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা সর্বজনাব রমেশ নাথ, তোফায়েল আহমেদ চৌধূরী, ইঞ্জিঃ মোহম্মদ আলী সিদ্দিকী, এ্যাডভোকেট শাহ মোহম্মদ বকতিয়ার, শরীফ কামরুল আলম হীরা, এমএ করিম জাহাঙ্গীর, ইলিয়ার রহমান, কায়কোবাদ খান, আশাফ মাসুক, নিউইর্য়ক ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল, নারীনেত্রী নুরুন নাহার মেরী, আওয়ামী লীগ নেতা সর্ব মোল্লা মাসুদ, ইঞ্জি: হাসান, ছাদেকুল বদরুজামান পান্না, এ্যাডভোকেট নিজাম আহমেদ, মাহাবুবুল খসরু, সিরাজুল ইসলাম সরকার, মহিলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক শাহনাজ মমতাজ, রুমানা আকতার, শ্রমিক লীগ নেতা মঞ্জুর চৌধূরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ উদ্দিন, সুবল দেবনাথ, হাসান জিলানী ও ফরিদা আরভি, শেখ হাসিনা মঞ্জের নেতা সর্ব জনাব জাকির হোসেন হিরু ভূইয়া, মোহম্মদ আকতার হোসেন, জালালউদ্দিন জলিল, ইঞ্জিঃ মিজানুল হাসান, টি মোল্লা, নাদের আলী মাষ্টার, উলফাৎ মোল্লা, দেলোয়ার হোসেন মোল্লা, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, খন্দকার জাহেদুল ইসলাম, মোঃ আলমগীর, ওসমান গনি, বিশ্বজিৎ সাহা, সুহাস বডুয়া, নাসিম পারভান পারু, ফিরোজ আহমেদ কল্লোল, ফিরোজ মাহমুদ, আতাউর রহমান তালুকদার, শহিদুল ইসলাম, শারমিন তালুকদার ও রাহিমুল হুদা প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।