স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ মে ২০২১, ২১:৪৫
চীন বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেবে বলে জানিয়েছে চীনা দূতাবাস।
আজ শুক্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
ঢাকার চীনা দূতাবাস জানায়, শুক্রবার (২১ মে) ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়েছে। আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com