shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ফের বাড়ল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ মে ২০২১, ২২:২৬

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ

ভারতের করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এটি কার্যকর থাক‌বে।

শুক্রবার (২১ মে) ত্রিপুরার আগরতলার বাংলা‌দেশ সহকা‌রী হাইক‌মিশন কর্তৃক ইস্যুকৃত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, করোনা পরিস্থিতিতে ভার‌তের স‌ঙ্গে চলমান স্থলসীমান্ত দি‌য়ে যাত্রী‌দের চলা‌ফেরায় নি‌ষে‌ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে।

ক‌রোনাভাইরাস প‌রি‌স্থি‌তির কার‌ণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মেয়াদ শেষ হয় গত ৯ মে। আবার নতুন ক‌রে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়া‌নো হয়, যা আগামী ২৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়াল বাংলাদেশ।

এ বিষয়ে আগরতলার বাংলা‌দেশ সহকা‌রী হাইক‌মিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, করোনার ভারতীয় ধরন যাতে বাংলদেশে না ঢোকে সে ব্যাপারে আমরা সচেতন রয়েছি। যে কারণে আখাউড়া স্থলবন্দর আরও ৮ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছি।

ফের আটদিন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার নির্দেশনা সব স্থলবন্দরের জন্যই প্রযোজ্য জানিয়ে তিনি বলেন, আমরা যে বিজ্ঞপ্তি দিয়েছি, সেটা আমাদের আখাউড়া স্থল বন্দরের জন্য। অন্যরাও হয়তো জানিয়ে দেবে। 

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২১ মে) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ২৫৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ১৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৯৩ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৭৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জনের।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩১০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫০৪ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।