shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

কাল থেকে চলবে দূরপাল্লার বাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ মে ২০২১, ১৫:০৬

দূরপাল্লার বাস

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো চালু হচ্ছে দূরপাল্লার বাসসহ আন্তজেলা গণপরিবহন।

আজ রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে সব ধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে চলাচলের অনুমতি পেয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের আদেশের ভিত্তিতে আমরা নির্দেশনা জারি করব। আজ নির্দেশনা জারি হবে। তিনি বলেন, 'সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সোমবার (২৩ মে)  থেকে আন্তজেলা বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পরে। পুরো বিষয়টি নিয়ে আজ মিটিং হবে। প্রয়োজনে বাস মালিকদেরও মিটিংয়ে ডাকা হতে পারে।'

সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, 'আমরা বাস ছাড়ার জন্য প্রস্তুত আছি। বিআরটিএর আদেশ পেলেই বাস চালু হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই বাস চালানো হবে।'

করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে আন্তজেলা গণপরিবহন বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।