shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

কাশিমপুর কারাফটকের সামনে রোজিনার অপেক্ষায় স্বজনরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ মে ২০২১, ১৬:০৪

রোজিনা

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির অপেক্ষায় কারাফটকের সামনে অপেক্ষা করছেন তার স্বজনরা।

রোববার (২৩ মে) বেলা ৩টার দিকে রোজিনার স্বজনরা কারাফটকে পৌঁছান। এর আগে থেকেই গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামকে অন্তঃবর্তীকালীন জামিনের আদেশ দেন। আজ তিনি কারামুক্ত হতে পারেন।

কাশিমপুর কারাগারের জেলার হোসনে আরা বিথী জানান, স্বাস্থ্য মন্ত্রাণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম বর্তমানে গাজীপুর কাশিমপুর কারাগারে আছেন। তিনি এ মামলায় জামিন পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে কোনো কাগজ আসেনি। কাগজ পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।