shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

সংক্রমণ বাড়লে জেলাভিত্তিক লকডাউন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০২১, ১৭:০১

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনে জেলায় জেলায় আলাদা করে লকডাউন দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে।

মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চীনের সিনোফার্মের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসে এক-দুই জন আক্রান্ত হয়েছেন বলে জানতে পারলাম। আগে থেকে আমাদের সাবধান হতে হবে। ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই। যারা বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের এই বিষয়ে বেশি করে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ২য় বারের এই লকডাউনের পর করোনার ২য় ঢেউও এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইতিমধ্যেই ওষুধ কম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা এর ওষুধ তৈরি করে রাখে।

গত ১২ মে বাংলাদেশকে পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে চীন। ১৯ মে রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই করোনা রোধে বাংলাদেশকে আরো ৬ লাখ টিকা উপহার হিসেবে দেয়ার ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।