shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আহাদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ মে ২০২১, ০০:০৫

কানাডা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কনিষ্ঠতম বাকশাল সদস্য ও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ  আহাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গত রোববার (২৩ মে) দিবাগত রাত ২ টা ১১ মিনিটে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে এম এ আহাদের ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহমুদ মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে প্রয়াত এম এ আহাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তার শোকবার্তায় বলেন, এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর প্রতিষ্ঠাতা ও মরহুম জননেতা জহুর আহম্মদ চৌধুরীর মেয়ের জামাতা এম এ আহাদের কল্যাণকর কাজ তাকে স্মরণীয় করে রাখবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।