shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ মে ২০২১, ১২:৩৮

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুর ১২টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্ত্রী।

২০২০ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুতে দেশে করোনাভাইরাস ধরা পড়ে। ৮ মার্চ সংক্রমণ বাড়তে থাকায় দেশে লকডাউন শুরু হয় ২৬ মার্চ থেকে। ফলে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাধারণ ছুটি ঘোষণার পর থেকে ধাপে ধাপে স্কুল-কলেজ-ইউনিভার্সিটির ছুটি বেড়েছে। এ বছরও ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। তবে, করোনা পরিস্থিতি চলমান স্বত্ত্বেও স্কুল-কলেজ খুলতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে শিক্ষাব্যবস্থার সার্বিক পরিস্থিতি ও সরকারের অবস্থান বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানেই নতুন ছুটির ঘোষণা দেন তিনি।

এদিকে, যেখানে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানান শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।