shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

ঘুর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজ এর নাবিকদের উদ্ধার করল বাংলাদেশ বিমান বাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ মে ২০২১, ২৩:৫২

বিমান বাহিনী

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ এর নাবিকদের বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে বুধবার (২৬ মে) উদ্ধার করা হয়।

ইয়াস এর প্রভাবে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে উক্ত লাইটারেজ জাহাজ ভাষানচর সংলগ্ন এলাকায় ডুবে যাওয়ার সংবাদ বিমান  বাহিনীর কাছে পৌছলে দ্রুত দুটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার বঙ্গোপসাগরে অনুসন্ধান চালিয়ে ১২ জন নাবিককে উদ্ধার করে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্রগ্রাম এ নিয়ে আসা হয় এবং সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, বিমান বাহিনী আবহাওয়া পরিদপ্তর অত্যাধুনিক আবহাওয়া রাডার ও অন্যান্য প্রযুক্তি থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘূর্ণিঝড় ইয়াস এর গতিবিধি পর্যবেক্ষণ ও পূর্বাভাস প্রদান করছে। এছাড়াও, ইয়াস এর জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় বিমান বাহিনী সদর দপ্তরের তত্ত্বাবধানে বিএএফ সেন্ট্রাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম খোলার পাশাপাশি বিভিন্ন ঘাঁটিতে ২৪ ঘন্টা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য অপস রুম খোলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।