shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতারে বঙ্গবন্ধু পরিষদের আংশিক কমিটি ঘোষণা

  ই এম আকাশ, কাতার ২৯ মে ২০২১, ১৪:৫৫

ই এম আকাশ, কাতার

সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি। বুধবার রাজধানী দোহা'র লামিজন কনফারেন্স হলে সংগঠন টির দোহা মহানগর শাখার সাবেক সভাপতি আলহাজ্ব হাসান মাবুদকে সভাপতি, সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন চৌধুরী কে সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা মোঃ ইকবাল কে সাংগঠনিক সম্পাদক করে নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি বাবু তপন মহাজন।

কাতার যুবলীগের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দীন চৌধুরীর পরিচালনায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক পূর্ব বাংলা ছাত্রলীগ নেতা এমএ বাতেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কাতার শাখার সভাপতি কমরেড ইসমাইল হোসেন, পটিয়া সমিতি কাতার এর সভাপতি মোঃ আব্দুল জলিল এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন চৌধুরী।

এতে উপস্থিত বক্তারা বলেন- দীর্ঘদিন পথচলা বঙ্গবন্ধু পরিষদ কাতারকে ঐক্যবদ্ধ করে নবীনদের স্থান করে দিয়ে এবং প্রাত্তনদের সন্মান জানিয়ে বঙ্গবন্ধু সোনার মানুষ গড়ার কাজে সকলে আত্মনিয়োগ করবে।

এসময় নবনির্বাচিত আংশিক কমিটিকে ফুলেল শুভেচছা জানান ফটিকছড়ি সমিতির সভাপতি মোঃ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ছাত্র নেতা এস এম হাসান, দক্ষিণ চট্টগ্রাম আওয়ামী পরিবার কাতার এর সভাপতি ব্যাংকার দিদারুল আলম ও কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ইএম আকাশ সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি প্রেশার প্রবাসীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।