শরিফ মিজান ৩০ মে ২০২১, ১৮:৫৭
বৈশ্বিক করোনা মহামারির কারণে বিদেশ গমনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত কর্মীরা নানা ধরনের সমস্যার মুখে পড়ছেন। দেশে অবস্থানকালেও তাঁরা ভিসা সংক্রান্ত বা অন্যান্য জটিলতার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যার দ্রুত সমাধানের জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এতে প্রবাসীরা আনন্দিত, প্রবাসীরা বর্তমান সময়ে এমন একটি যুগোপযোগী পদক্ষেপ নেয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুইক রেসপন্স টিমের সদস্যরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে বলে তারা প্রত্যাশা করেন।
বর্তমান সময়ে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, প্রবাসীরা মনে করেন দায়িত্বপ্রাপ্তরা যদি সঠিকভাবে উনাদের দায়িত্ব পালন করেন তবেই প্রবাসীদের দূর্ভোগ লাঘব হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই টিম প্রবাসীদের যেকোনো সমস্যার উদ্ভূত পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের লক্ষ্যে কাজ করবে।
কুইক রেসপন্স টিমের অন্যান্য সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম, বিএমইটির ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ রানা, ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক মো. জাহিদ আনোয়ার, সহকারী পরিচালক মো. আজিজুল ইসলাম ভুঞা, উপসহকারী পরিচালক মো. আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।
শনিবার ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়েছে।
বর্তমান সময়ে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, প্রবাসীরা মনে করেন দায়িত্বপ্রাপ্তরা যদি সঠিকভাবে উনাদের দায়িত্ব পালন করেন তবেই প্রবাসীদের দূর্ভোগ লাঘব হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com