shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে রাতে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মে ২০২১, ১২:২৩

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে রাতে

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা আজ রাতে দেশে পৌঁছবে। স্বাস্থ্য অধিদপ্তর রোববার রাত এগারোটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিকা আসার কথা আগেই জানিয়েছিল।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে টিকা আসার দেরির কথা প্রথমে জানানো হয়। ফ্লাইট সিডিউল না পাওয়ায় টিকা আসতে দেরি হতে পারে বলে এতে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, সোমবার রাত ১১টা ২০ মিনিটে টিকার চালান দেশে আসবে। টিকার আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে ১৩৪তম দেশ হিসাবে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা আসবে।

অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন গণমাধ্যমে বলেন, তথ্যের ভুলে টিকা আসছে না বলা হয়েছিল। এখন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিকা আসবে। এই টিকা আসার পর আমাদের টিকা বিতরণ সংক্রান্ত কমিটি ঠিক করবেন ওই টিকা কখন কাকে দেওয়া হবে।

দেশে করোনাভাইরাসের টিকা সংকটের মধ্যে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আগামী ২ জুন আসবে। 

গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসাবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।